টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন রেকর্ড গড়লেন। টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নতুন এরেকর্ড গড়লেন তিনি। পাঁচ বছর মেয়াদে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মাও সেতুং এর পরে সব চেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন ৬৯ বছর বয়সী শি।

thai foods

শুক্রবার (১০ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

২০১৮ সালে চীনের সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের মেয়াদের প্রচলিত বিধিনিষেধ বাতিল করেন শি জিনপিং। দেশটিতে এর আগে প্রেসিডেন্ট পদে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকার অনুমতি ছিল না।

চীনা পার্লামেন্ট বা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) ৩ হাজার সদস্যের ভোটের মাধ্যমে শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। এক ঘণ্টার মধ্যে ২ হাজার ৯ শত ৫২ ভোট পেয়ে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত হন শি।

আগামী ২ দিন ধরে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেবেন শি জিনপিং। এর মধ্যে চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদে নিয়োগ পেতে চলেছেন লি কিয়াং।

এনপিসির নতুন সভাপতি হিসেবে ঝাও লেজি (৬৬) এবং নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে হান ঝেং (৬৮) দায়িত্ব গ্রহণ করলেন। তারা উভয়ই ক্ষমতাসীন কমিউনিস্ট দলের শীর্ষ নেতা।

অবশ্য নির্বাচনের কোনও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, শি এবং অন্যান্য পদে নির্বাচিত নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া গতবছরের অক্টোবরে ক্ষমতাসীন কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে এবং প্রায় ২০ লাখ সদস্যের পিপল’স লিবারেশন আর্মির অধিনায়ক হিসেবেও নির্বাচিত হন চীনা প্রেসিডেন্ট।

সোমবার বার্ষিক পার্লামেন্টারি অধিবেশনের সমাপ্তির আগে শি জিনপিং বক্তব্য দেবেন। বক্তব্যের সম্ভাব্য বিষয়বস্তুর মধ্যে আছে ৩ বছর করোনাভাইরাসের কারণে ক্ষতির শিকার হওয়া অর্থনীতির ঘুরে দাঁড়ানো এবং পশ্চিমের সঙ্গে চীনের ভঙ্গুর সম্পর্কের উন্নয়ন।

এ সপ্তাহের শুরুর দিকে শি চীনের চলমান অর্থনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিম কে দায় দেন। চীনের প্রেসিডেন্টের জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করার বিষয়টি বেশ বিরল।

খখ/মো মি

আগেচন্দনাইশে ১৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার
পরেতুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বাংলাদেশ