পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে দুটিতে বর্তমান মেয়ররা বাদ পড়েছেন।

thai foods

শনিবার (১৫ এপ্রিল) গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত হয়।

গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের প্রার্থীদের নামগুলো উপস্থাপন করেন দলের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে দলের প্রবীণ নেতা আজমত উল্লাহ খানকে। বরিশালেও বর্তমান মেয়রকে বদলে প্রার্থী করা হয়েছে আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত)। সিলেটে এবার মেয়র প্রার্থী মনোনয়ন পেয়েছেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে।

খুলনা ও রাজশাহীতে বর্তমান দুই মেয়র তালুকদার আবদুল খালেক এবং এ এইচ এম খায়রুজ্জামান লিটনই আবার নৌকা প্রতীকে প্রতিদ্বন্দিতা করবেন।

আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

খখ/মো মি

আগেঅগ্নিকাণ্ডের ঘটনা বিএনপি-জামায়াতের নাশকতা কি না, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরে“ডিজিটাল নিরাপত্তা আইন জনবান্ধব করার চেষ্টা চলছে”-আইনমন্ত্রী