“চলমান বিদ্যুত পরিস্থিতি আগামী ১০-১৫ দিনের মধ্যে স্বাভাবিক হবে”-প্রধানমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: তীব্র তাপপ্রবাহ আর ঘনঘন লোডশেডিংয়ের মধ্যে বিদ্যুৎ নিয়ে কিছুটা সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জাতীয় গ্রিডে আরও বিদ্যুৎ যুক্ত হওয়ার ফলে চলমান বিদ্যুতের পরিস্থিতি আগামী ১০-১৫ দিনের মধ্যে স্বাভাবিক হবে।’

thai foods

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (৭ জুন) বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা লোডশেডিং করতে বাধ্য হচ্ছি। আমি জানি, মানুষ কষ্ট পাচ্ছে, মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে পারি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। আগামী দু-একদিনের মধ্যে জাতীয় গ্রিডে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। ১০-১৫ দিনের মধ্যে আরও বিদ্যুৎ যুক্ত হবে। তখন আর কোনও কষ্ট থাকবে না।’

শেখ হাসিনা বলেন, ‘দুর্ভাগ্যবশত, এবার মানুষকে প্রচণ্ড গরম সহ্য করতে হচ্ছে যা অস্বাভাবিক। বাংলাদেশে তাপমাত্রা ৪১ ডিগ্রিতে উঠবে তা আমরা ভাবতেও পারতাম না।’

শেখ হাসিনা বলেন, ‘বৃষ্টি নেই, এতে দুর্ভোগ আরও বেড়েছে। উপায় খুঁজতে আমরা বারবার মিটিংয়ে বসেছি এবং এই কষ্ট লাঘবের চেষ্টা করছি।’

খখ/মো মি

আগে“নির্বাচন ইস্যুতে আলোচনার জন্য কাউকে ডাকা হয়নি”-আমির হোসেন আমু
পরেসমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত