ডেঙ্গুতে ১ দিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬২৩ জন

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও সাত জন। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১ হাজার ৬২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে এ বছর ১০০ জন মারা গেলেন।

thai foods

শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৬৮ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪৫৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৯৪৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ২৩৮ জন, আর বাকি ১ হাজার ৭০৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৫৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৪ হাজার ৪০৭ জন।

খখ/মো মি

আগে“দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করুন, আমরা আপনাদের পাশে আছি”- প্রধানমন্ত্রী
পরেসৌদি আরবে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু