খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালী থানাধীন তুলাতলী মালিপাড়া বিচ্ছুনির ঘরের সামনে পাকা রাস্তার উপর এবং সিআরবি রেলওয়ে অফিসের উপরে এফ-২৭ আউট হাউসস্থ পলাতক আসামি মোঃ সাজিদ(২৭) এর ভাড়া ঘরের ভিতর থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামি মোঃ জামশেদ (২৫) কোতোয়ালী থানার সিআরবি মালিপাড়াস্থ বিচ্ছুনির ঘরের পাশের রতন বৈদ্যের ভাড়াটিয়া মোঃ রফিকের ছেলে।
এবিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘টিম কোতোয়ালী’ ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই দিবাগত রাত ১টা-পৌনে ৬টার মধ্যে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে
ঘটনাস্থল হতে মোঃ জামশেদকে (২৫) গ্রেফতার করে। পরে তার হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি মোঃ সাজিদ (২৭) এর বাসা তল্লাশি করে আরও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে আসামি মোঃ আরশাদ উল্লাহ (৫২) এবং মোঃ সাজিদ (২৭) পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


