বোয়ালখালী থানার নতুন ওসি মো. আছহাব উদ্দিন

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে জেলা পুলিশের ইন্সপেক্টর মো. আছহাব উদ্দিনকে।

thai foods

আজ ২০ জুলাই (বৃহস্পতিবার) রাতে বোয়ালখালী থানার বিদায়ী ওসি মো. আবদুর রাজ্জাকের কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন দায়িত্বভার গ্রহণ করেন।

গত ১৬ জুলাই (রবিবার) চট্টগ্রাম জেলা পুলিশের এক আদেশে বোয়ালখালী থানা ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে জেলা পুলিশের ইন্সপেক্টর মো. আছহাব উদ্দিনকে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।

একই আদেশে চট্টগ্রাম জেলার গোয়েন্দা শাখারৃ ইন্সপেক্টর মো. রাশেদুল ইসলামকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করেন।

এদিকে, গত ১৫ জুলাই (শনিবার) চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি নুরেআলম মিনা স্বাক্ষরিত এক আদেশে বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাককে কুমিল্লায় এবং লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানকে নোয়াখালী জেলায় বদলি করা হয়।

উল্লেখ্য, বোয়ালখালী থানার নবাগত ওসি মো. আছহাব উদ্দিন ইতিপূর্বে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায়।

খখ/মো মি

আগেকোতোয়ালীতে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
পরে“বিএনপি-জামায়াতের কর্মসূচিতে বাধা দেবো না, ধ্বংসাত্মক কাজ করলে ছাড় নয়”-প্রধানমন্ত্রী