লামা থানার নতুন ওসি মো. শামীম শেখ

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: বান্দরবান পার্বত্য জেলার লামা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে পার্বত্য জেলা পুলিশের ইন্সপেক্টর মো. শামীম শেখকে।

thai foods

গত ১৯ জুলাই (বুধবার) লামা থানার বিদায়ী ওসি মোঃ শহিদুল ইসলাম চৌধুরীর কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ দায়িত্বভার গ্রহণ করেন।

গত ১৭ জুলাই (সোমবার) বান্দরবান পার্বত্য জেলা পুলিশের এক আদেশে লামা থানার
অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

জেলার পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম পিপিএম স্বাক্ষরিত এক আদেশে জেলা পুলিশের ইন্সপেক্টর মো. শামীম শেখকে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করেন।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি নুরেআলম মিনা স্বাক্ষরিত এক আদেশে লামা থানার ওসি মোঃ শহিদুল ইসলাম চৌধুরীকে ফেনী জেলায় বদলি করা হয়।

উল্লেখ্য, লামা থানার নবাগত ওসি মো.শামীম শেখ ইতিপূর্বে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা ও সীতাকুণ্ড থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগেনুরুল হক নুর ও রাশেদ খানের বিরুদ্ধে মামলা করলেন ভবন মালিক মশিউজ্জামান
পরেচান্দগাঁওয়ে ৬টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার