খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।
গত ২১ মার্চ সকালে বারইয়ারহাট হতে রামগড়গামী তিন রাস্তার মোড় হতে তাকে আটক করা হয়।
গ্রেফতার শাহাদাত হোসেন প্রকাশ ওসমান (২০), কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের মোঃ হোসেন আলীর ছেলে।
এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল হারুন জানান, গোপন সংবাদের তথ্য মতে ‘টিম জোরারগঞ্জ’ বারইয়ারহাট পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের রেললাইনের ২০ গজ পূর্ব পার্শ্বে মমতাজ হোটেলের সামনে (বারইয়ারহাট হতে রামগড়গামী তিন রাস্তার মোড়) হতে মোঃ শাহাদাত হোসেন প্রঃ ওসমানকে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। উদ্ধার হওয়া ১০৫০ (এক হাজার পঁঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ১০৫ গ্রাম, যার আনুমানিক মূল্য তিন লক্ষ পনের হাজার টাকা। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন এসআই সুফল চন্দ্র সিংহ।
খখ/মো মি


