খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি (বন্দুক)সহ মজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, ১৮ এপ্রিল (বৃহস্পতিবার)
দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নেতা ফকির পাড়ার জামে মসজিদের টেলিভিটা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি (বন্দুক) ও ৫টি রাবার বুলেট কার্তুজ উদ্ধার।
গ্রেপ্তার মজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা উপজেলার মাদার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার আসহাব মিয়ার ছেলে।
এবিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, ‘টিম সাতকানিয়া’ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি (বন্দুক) ও ৫টি রাবার বুলেট কার্তুজসহ মজিবুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


