খাসখবর চট্টগ্রাম ডেস্ক: দেশে উপজেলা নির্বাচনের ডামাডোল বেড়ে চলেছে। অতি নিকটে চলে এসেছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন।
ইতোমধ্যে চতুর্থ ধাপেরও উপজেলা নির্বাচনের তফসিল




ঘোষণা করা হয়েছে। দেশের অন্যান্য এলাকার মতো চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়েছে। চালাচ্ছে গণসংযোগ। এ উপজেলায় নির্বাচন হবে চতুর্থ ধাপে।
আসন্ন উপজেলা নির্বাচনে বাঁশখালীতে গণসংযোগে (দৌড়ঝাপে) এগিয়ে আছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা মোঃ খোরশেদ আলম।
তিনি জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ায় পর থেকে বাঁশখালী উপজেলার পুকুরিয়া থেকে ছনুয়া চষে বেড়াচ্ছেন। জননেতা মোঃ খোরশেদ আলম প্রায় প্রতিদিনই বাঁশখালী উপজেলার কোন না কোন ইউনিয়নের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, মতবিনিময় করছেন, এলাকায় মানুষের খোঁজ খবর নিচ্ছেন।
এ প্রসংগে মোঃ খোরশেদ আলম বলেন, ‘আমি বাঁশখালীর, বাঁশখালী আমার’। “বাঁশখালীর মানুষের সুখে দুখে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব”।
তিনি আরও বলেন, আমি বাঁশখালীর মানুষের সেবা করার জন্য একবার সুযোগ চাই। আশা করছি, বাঁশখালীবাসী এইবার আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন।
খখ/মো মি


