খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।
গত ৫ মে রাত দেড়টার সময় বারইয়ারহাট পৌরসভাস্থ বিএম প্রাইভেট হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার আসামী মোঃ শহিদুল্লাহ প্র. সাকিব (২৫),
কক্সবাজারের টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ইলিয়াছ কোবরা বাজারের ছৈয়দ হাজীর বাড়ীর হোসেন আহমদের ছেলে।
এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিত ‘টিম জোরারগঞ্জ’ বারইয়ারহাট পৌরসভাস্থ বিএম প্রাইভেট হাসপাতালের সামনে থেকে মোঃ শহিদুল্লাহ প্র. সাকিবকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে।
খখ/মো মি


