সাতকানিয়ার সাবেক এমপি নদভীর এপিএস কারাগারে

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভীর সহকারী একান্ত সচিব দেলোয়ার হোসেন বেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods

গত শুক্রবার রাতে সাতকানিয়ার মাদার্শা বাবুনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে আজ ১১ মে (শনিবার) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আটক দেলোয়ার হোসেন বেলাল (৩৪) উপজেলার মাদার্শা বাবুনগর এলাকার বাসিন্দা চাঁদ মিয়ার ছেলে। সে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সাংসদ আবু রেজা নদভীর একান্ত সহকারী সচিব ও উপজেলা যুবলীগ নেতা।এছাড়াও সাবেক এমপি নদভীর ক্যামেরাম্যান হিসেবে পরিচিত।

জানা গেছে, ২০১৬ সালের মারামারির একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন বেলাল।এছাড়াও ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, ২০১৬ সালের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় বেলালকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালত প্রেরন করা হয়েছে।

খখ/মো মি

আগেইপিজেডে ছুরিকাঘাতে খুন হলো এক পোশাক শ্রমিক, গ্রেপ্তার ১
পরেসেরা দশের তালিকায় প্রথম স্থানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল