সৌদি প্রবাসীর ১৬ ভরি স্বর্ণালংকার ছিনতাই: খুলশী থানার এসআই আমিনুল ১ দিনের রিমান্ডে!

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে সৌদি আরব প্রবাসীকে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় সিএমপির খুলশী থানার সাব ইন্সপেক্টর (এসআই) আমিনুল ইসলাম ও সোর্স শহিদুল ইসলাম জাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

thai foods

সোমবার (২০ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম মামলার তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

দুই আসামি হলেন-গ্রেফতারের পর বরখাস্ত হওয়া খুলশী থানার এসআই আমিনুল ইসলাম (৩৭) ও শহিদুল ইসলাম জাহেদ (৩৫)।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন গণমাধ্যমকে জানান, ‘খুলশী থানায় দায়ের হওয়া ছিনতাইয়ের মামলায় তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।’

রোববার (১৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে আক্তারুজ্জামান ফ্লাইওভারের জিইসির মোড় খুলশী থানার অংশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সৌদিআরব প্রবাসী আব্দুল খালেক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবারশেখ হাজীপাড়া এলাকার বাসিন্দা। গত ১২ মে তিনি দেশে ফেরেন। তার বড় ভাইও সৌদিআরব প্রবাসী।

খালেকের ভাষ্য মতে, বড় ভাইয়ের পাঠানো ১৬ ভরি ওজনের আটটি সোনার চুড়ি নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন তিনি। নগরীর টাইগারপাস মোড়ে তাকে বাস থেকে টেনেহিঁচড়ে নামায় আমিনুল ও জাহেদ। এরপর তাকে সিএনজি অটোরিকশায় করে আক্তারুজ্জামান ফ্লাইওভারে তুলে তার কাছ থেকে চুড়িগুলো ছিনিয়ে নেয়।

তাকে অটোরিকশায় রেখে দুজন নেমে পালানোর পথে খালেদের চিৎকার-চেঁচামেচিতে জনতা সংঘবদ্ধ হয়ে এদুজনকে ধরে ফেলে। তবে পেছনে মোটর সাইকেল নিয়ে অনুসরণ করা একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে স্থানীয় লোকজন এবং টহল পুলিশের সহায়তায় আমিনুল এবং সোর্স জাহেদকে আটক করা হয়।

এ ঘটনায় ওইদিনগত রাতেই ভুক্তভোগী প্রবাসী আবদুল খালেক বাদী হয়ে খুলশী থানায় উপ-পরিদর্শক আমিনুল ইসলামসহ তিনজনকে আসামি করে একটি ছিনতাই মামলা দায়ের করেন।

বরখাস্ত হওয়া খুলশী থানার এসআই আমিনুল ইসলামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। ২০১২ সালে তিনি পুলিশ বিভাগে যোগ দেন। শহিদুল ইসলাম জাহেদ পুলিশের সোর্স হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধকর্মে জড়িত থাকার অভিযোগ আছে। তার বাসা নগরীর বাকলিয়া থানার কে বি আমান আলী রোডে।

খখ/মো মি

আগেবাণিজ্য প্রতিমন্ত্রীকে বাজার মনিটরিংয়ে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরেআজ দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট