পাঁচলাইশে চিহ্নিত জুয়াড়ী রুবেল ও সাজেদুল গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত জুয়াড়ী রুবেল ও সাজেদুলকে গ্রেফতার করেছে।

thai foods

এ-সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গত ১১ ও ১২ জুন ষোলশহর রেলস্টেশন হতে তাদের আটক করা হয়েছে।

গ্রেফতার মোঃ রুবেল (৩২), পাঁচলাইশ থানাধীন
ষোলশহর রেলস্টেশনস্থ কবিরের কলোনীর
মৃত মোঃ মনিরের ছেলে। মোঃ সাজেদুল ইসলাম (৪০), ষোলশহর রেলস্টেশনের পেছনে সাতকানিয়া কলোনীর বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ জানায়, গত ১১ ও ১২ জুন ষোলশহর রেলস্টেশনস্থ হোসেন মোহাম্মদ স্কুল সংলগ্ন ফারুক হোসাইনের জুয়ার ঘর হতে এলাকার
চিহ্নিত জুয়াড়ী মো.রুবেলেকে এবং ষোলশহর স্টেশন হোসেন মোহাম্মদ স্কুল সংলগ্ন ফারুক হোসাইনের জুয়ার ঘর হতে সাজেদুল ইসলাম (৪০) কে প্রেফতার করা হয়।

এবিষয়ে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পাঁচলাইশ থানা এলাকা জুয়া মুক্ত রাখতে ‘টিম পাঁচলাইশ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

খখ/মো মি

আগেজোরারগঞ্জ থানার পুলিশের অভিযান: ৩ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
পরেকুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৪১