রাঙামাটির লংগদুতে বজ্রপাতে নিহত ৪

thai foods

খাসখবর পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: রাঙামাটির লংগদুতে পৃথক ঘটনায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ আছেন একজন।

thai foods

নিহতরা হলেন, রিনা বেগম (৩৬), বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৪০) ও ওবায়দুল (৩০)।

স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে বোট চলমান অবস্থায় বজ্রপাতে তিনজন নিহত হন। এদিন উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম (৩৬) বজ্রপাত নিহত হয়েছেন। অন্যদিকে, উপজেলার মাইনীমুখ বাজার থেকে ইঞ্জিনচালিত বোট যোগে মিনাবাজার যাওয়ার পথে বোটে বজ্রপাতে তিনজন নিহত হন। এছাড়া এ ঘটনায় পানিতে ডুবে একজন নিখোঁজ আছেন।

আটরকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন বলেন, আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম (৩৬) কিছুক্ষণ পূর্বে বজ্রপাত নিহত হয়েছেন। ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ আছেন। লংগদু থানার ওসি হারুনুর রশিদ জানান, আমরা এখনো পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।

খখ/মো মি

আগে“সেন্টমার্টিন আক্রান্ত হলে জবাব দেওয়া হবে”-ওবায়দুল কাদের
পরেদেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস