সারাদেশে চালু হলো ৩৬১টি থানার কার্যক্রম

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: সারাদেশে মোট ৩৬১টি থানার কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

thai foods

শুক্রবার (৯ আগস্ট) রাতে পুলিশ সদর দফতরের মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, সারাদেশে ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টিসহ সর্বমোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।

পর্যায়ক্রমে বাকি থানাগুলোর কার্যক্রম খুব শিগগিরই চালু করা হবে।

খখ/মো মি

আগেপদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার
পরেঅন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্ট