লোহাগাড়া থানার নতুন ওসি আরিফুর রহমান

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জেলার যোগদানকৃত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুর রহমানকে পদায়ন করা হয়েছে।

thai foods

সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে তাঁকে এই পদে পদায়ন করা হয়।

একইসঙ্গে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাশেদুল ইসলামকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এবিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, লোহাগাড়া থানা থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় থানার ওসি, এসআইসহ ৪ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল অভিযানে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার দুইটি দল অভিযান চালাচ্ছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ফরিদা খানম
পরেবন্যাদুর্গত এলাকায় পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে এশিয়ান গ্রুপ