মে মাসের শুরুতেই আরো ২১ লাখ টিকা আসছে

করোনা, ভ্যাকসিন,স্বাস্থ‌্য অধিদপ্তর,টিকা
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক : করোনা ভ্যাকসিন সংকটের মধ্যে সুখবর দিলেন স্বাস্থ‌্য অধিদপ্তরের ডিজি। করোনা টিকাদান কর্মসূচি চলমান রাখতে আরও প্রায় ২১ লাখ টিকা আসছে মে মাসের শুরুতেই।

thai foods

রোববার (২৫ এপ্রিল) বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার পরে এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।

তিনি বলেন, এই ২১ লাখ টিকার মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আগামী মাসের প্রথম সপ্তাহে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দিচ্ছে। এ ছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত ১ লাখ টিকা পাওয়া যাবে।

এদিকে শনিবার (২৪ এপ্রিল) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান (পাপন) বলেছিলেন, টিকা আনার জন্য সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে।

সাংবাদিকেরা বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালকের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে জানতে চান, বেক্সিমকো কবে টিকা দেওয়ার কথা স্বাস্থ্য অধিদফতরকে জানিয়েছে?

উত্তরে অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, গত পরশু বেক্সিমকো তাদের ২০ লাখ টিকার কথা জানিয়েছে।

খখ/মো মি

আগেপেছানো হলো ডেন্টাল ভর্তি পরীক্ষা!
পরেকরোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ সোমবার থেকে