জোরারগঞ্জ থানার অভিযান: প্রোভোক্স গাড়িতে করে ইয়াবা পাচার কালে চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিম উল্ল্যাহ রনি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রোভোক্স গাড়িসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিম উল্ল্যাহ রনিকে গ্রেফতার করেছে।

thai foods

গত ১২ সেপ্টেম্বর মধ্য রাত সোয়া ৩টার সময়
জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ উত্তর সোনাপাহাড়স্থ নাহার মোটরস এর সামনে থেকে তাকে আটক করা হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিফাতুল মাজদার এর নেতৃত্বে থানা পুলিশের ১টি চৌকস টিম নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ওই সময়ে বারইয়ারহাট পৌরসভাস্থ উত্তর সোনাপাহাড় এলাকায় নাহার মোটরস এর সামনে চট্টগ্রাম টু ঢাকা মূখী মহাসড়কের উপর ১টি প্রোভোক্স প্রাইভেট কার (যার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ-গ-১৯-৯০৮৭) আটক করে। পরে প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার চিহ্নিত মাদক কারবারি রহিম উল্ল্যাহ প্র: রনিকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত প্রোভোক্স প্রাইভেট কারটি জব্দ করা হয়।

গ্রেফতার রহিম উল্ল্যাহ প্রঃ রনি(৩৫) জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের সরকার তালুক এলাকার মৃত মোহাম্মদ উল্ল্যাহর ছেলে।

এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চিহ্নিত মাদক ব্যবসায়ী, একাধিক মামলার আসামি রহিম উল্ল্যাহ রনিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামি রহিম উল্ল্যাহ রনির বিরুদ্ধে জোরারগঞ্জ, পটিয়া ও লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগেরাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ছুরিকাঘাতে আহত ৫
পরে“ধর্ম-বর্ণ-নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি”-তারেক রহমান