বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম’র দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম -চট্টগ্রাম এর উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

thai foods

৮ মার্চ (শনিবার) চট্টগ্রাম ষোলশহর নাসিরাবাদ একটি রেস্টুরেন্টে দোয়া ও ইফতার অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম’র সভাপতি ফারুক ইকবাল’র সভাপতিত্ব করেন।

এতে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম- চট্টগ্রাম’র প্রধান উপদেষ্টা কাজী মুজিবুর রহমান, কুমিল্লা জেলা সমিতি -চট্টগ্রাম সাবেক সভাপতি বর্তমান প্রধান উপদেষ্টা কবির উদ্দীন ভূঁইয়া, সভাপতি গোলাম মহিউদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই এবং বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি চট্টগ্রাম , কুমিল্লা জেলা সমিতি চট্টগ্রাম ও বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম প্রতিটি সংগঠনকে স্ব স্ব জেলার কল্যানে কাজ করতে হবে।

বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের প্রচার সম্পাদক কামাল পারভেজ’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান, সহ সভাপতি এম কে মোমিন, ড. সৈয়দ আব্দুল ওয়াজেদ, যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন সাগর, সাংগঠনিক সদস্য মোঃ গোলাম মর্তুজা, নির্বাহী সদস্য মজুমদার নাজিম, দপ্তর সম্পাদক মোঃ তামন্না ও মোঃ আলমগীর প্রমুখ।

খখ/মো মি

আগে“ধর্ষণ মামলায় মিলবে না জামিন, তদন্ত হবে ১৫ দিনে, বিচার হবে ৯০ দিনেই”-আইন উপদেষ্টা
পরে‘সংস্কার ও বিচারে এক থাকুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব’’-নাহিদ ইসলাম