আজ ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আজ শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।

শফিকুল আলম বৃহস্পতিবার বাসসকে বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আগামীকাল (শুক্রবার) বৈঠক হবে। তিনি জানান, ব্যাংককে বৃহস্পতিবার সন্ধ্যায় বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

খখ/মো মি

আগেচট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২
পরে“যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে না”- বাণিজ্য উপদেষ্টা