চট্টগ্রাম মহানগরীতে প্রকাশ্যে রাস্তায় ছুরিকাঘাতে পোশাককর্মীকে হত্যা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর মধ্যম হালিশহর এলাকার সড়কে এক নারী পোশাক শ্রমিককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

thai foods

শনিবার (৫ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে নগরীর বন্দর থানাধীন মধ্যম হালিশহর সংলগ্ন বাকের আলী টেকের মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত পোশাককর্মীর নাম চাঁদনী বেগম (২২)। তিনি খুলনা জেলার দাকোপ থানাধীন খাজুরিয়া গ্রামের চাঁনসিয়া মাতবর আর আকলিমা বেগমের মেয়ে। চাঁদনী নগরীর ইপিজেড এলাকায় এভারটুবি লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘বিকেল পাঁচটার দিকে ওই তরুণীকে ছুরিকাঘাত করে এক ব্যক্তি পালিয়ে যান। স্থানীয়রাও ওই ব্যক্তিকে আটকাতে পারেননি। পরে চাঁদনীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

পুলিশ জানায়, পথচারীরা আহত অবস্থায় চাঁদনীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন গণমাধ্যমকে বলেন, চাঁদনী খাতুন পেশায় পোশাকশ্রমিক। তিনি নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরে ভাড়া বাসায় থাকতেন। কে বা কারা ছুরিকাঘাত করেছেন, তা এখনো জানা যায়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

খখ/মো মি

আগেমিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছাল
পরে“আজ থেকে আমি জয় বাংলা বলব”-কাদের সিদ্দিকী