ভিকারুননিসা নূন স্কুলের পড়ুয়া মেয়েকে সাঁতার শেখাচ্ছিলেন বাবা, ডুবে দুজনেরই মৃত্যু

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এইচএসসি পরীক্ষার্থী হালিমা (১৭)। সেই সুযোগে সাঁতার শিখতে নেমেছিল পুকুরে, শেখাচ্ছিলেন বাবা। একপর্যায়ে মেয়ে ডুবে গেলে রক্ষা করার চেষ্টা করেন বাবা। এ সময় দুজনই ডুবে মারা যান।

thai foods

সোমবার (৯ জুন) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন হামিদপুর গ্রামের বাসিন্দা ইটভাটা ব্যবসায়ী বাবুল আহমদ (৬০) ও তার মেয়ে হালিমা মোহাম্মদ (১৭)। হালিমা ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার তার অংশগ্রহণের কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল আহমেদ পরিবার নিয়ে ঢাকায় থাকেন। কোরবানির ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বিকেলে নিজ বাড়ির পুকুরে মেয়েকে সাঁতার শেখাতে নামেন তিনি। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত ফসকে মেয়ে পুকুরের পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ডুবে মারা যান। ‌পরে আত্মীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমেছে।

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল হক বলেন, পানিতে ডুবে একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খখ/মো মি

আগে“চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার এখতিয়ার অস্থায়ী অনির্বাচিত সরকারের নেই”-সালাহউদ্দিন
পরে১৩ জুন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক