৩ দিনে চট্টগ্রামে চারজনের শরীরে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। তিনি নগরের হালিশহর এলাকার বাসিন্দা। এ নিয়ে গত তিন দিনে চট্টগ্রামে মোট চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

thai foods

বুধবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এপিক হেলথ কেয়ারে নমুনা পরীক্ষা শেষে ওই যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

এ নিয়ে গত তিন দিনে চট্টগ্রামে মোট চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে তিনজন চট্টগ্রাম নগরের এবং একজন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে তিন দিনে মোট চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার সংক্রমণ রোধে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।’

খখ/মো মি

আগেপ্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ
পরেসাধারণ লুকেই নজর কাড়লেন সাহসী অভিনেত্রী রুনা খান