করোনাভাইরাসে প্রথম মৃত্যু চট্টগ্রামে, নতুন আক্রান্ত ১০

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: দেশজুড়ে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যে চট্টগ্রামে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে।

thai foods

করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা শফিউল ইসলাম (৭৫)।

সোমবার (১৬ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, তিনি আগে থেকেই পোস্ট-অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যায় ভুগছিলেন এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার তার ডায়ালাইসিস করানো হয়। করোনা শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নগরের পাঁচটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১২০টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মহানগরের এবং ৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী— গত আট দিনে চট্টগ্রামে মোট ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২২ জনই মহানগরের বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

খখ/মো মি

আগেগণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন
পরেবাঁশখালীর ‘ড্রোন নির্মাতা’ আশির উদ্দিনের পাশে তারেক রহমান