কোতোয়ালী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি পাওয়া গেল কাভার্ডভ্যান চালক রুবেলের কাছে

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা থেকে লুট হওয়া পুলিশের একটি পিস্তুল ও গুলি উদ্ধার হয়েছে এক কাভার্ডভ্যান চালকের কাছ থেকে।

thai foods

সোমবার (১৬ জুন) গভীর রাতে নগরীর কোতোয়ালী থানার ইয়াকুব নগর লইট্টাঘাটা এলাকা থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নগরীর পতেঙ্গা থানার আকমল আলী ঘাট এলাকা থেকে মো. রুবেল ওরফে রনি (২৮) নামে ওই চালককে আটকের পর তার দেওয়া তথ্যে অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। রুবেলের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়।

রুবেলের হেফাজত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম তরাশ পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, ‘গত ১৬ জুন (সোমবার) রাতে সোর্সের দেওয়া তথ্যে আমরা জানতে পারি, থানা থেকে লুট করা একটি অস্ত্র রুবেল নামে একজন কাভার্ডভ্যান চালকের কাছে আছে। দ্রুততার সঙ্গে তার অবস্থান শনাক্ত করে পতেঙ্গা থেকে আমরা তাকে আটক করি। পরে তার দেওয়া তথ্যে অস্ত্র, গুলি পাওয়া যায়।’

অস্ত্রটি উদ্ধারের পর নম্বর দেখে সেটি কোতোয়ালী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে জানিয়ে ওসি বলেন, ‘গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন থানায় লুটপাট হয়েছিল। কোতোয়ালী থানায় লুটপাটে রুবেল অংশ নিয়েছিল বলে আমাদের কাছে স্বীকার করেছে।’

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে যাবার খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে জনতা রাজপথে নেমে আসে।

ওইদিন বিকেল থেকে চট্টগ্রামসহ সারাদেশে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চট্টগ্রাম নগরীর কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা ও ইপিজেড থানা আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং লুটপাট করা হয় অস্ত্রাগার ও মালখানা। তবে গত দশ মাসে চট্টগ্রামে লুট হওয়া কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে।

খখ/মো মি

আগেদেশে করোনা আক্রান্ত হয়ে ১ দিনে দুজনের মৃত্যু, আক্রান্ত ১৮ জন
পরে“এনসিসিকে আমরা সমর্থন করতে পারি না”-সালাহউদ্দিন আহমদ