সিএমপির হালিশহর থানার নতুন ওসি জাকির হোসেন

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে সিটিএসবি’র ইন্সপেক্টর মো. জাকির হোসেনকে।

thai foods

গত ১৪ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এক আদেশে হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামানকে সিএমপি হেডকোয়াটারে সংযুক্ত করেন।

১৫ জুলাই সিএমপি কমিশনারের অপর এক আদেশে সিটিএসবি’র ইন্সপেক্টর মো. জাকির হোসেনকে হালিশহর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।

১৬ জুলাই সিএমপির হালিশহর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন
দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য, হালিশহর থানার নতুন ওসি মো. জাকির হোসেন ইতিপূর্বে পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি এই প্রথম ওসি হিসাবে কোন থানায় পদায়ন হলেন।

খখ/মো মি

আগেডলারের দাম কমেছে, বেড়েছে টাকার মান
পরেকক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে চুরির পর পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ