বাবার কবরের পাশে শায়িত হলেন সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ (বীর প্রতীক)-কে হাটহাজারীতে নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

thai foods

সোমবার (৪ আগস্ট) রাত ১০টায় হাটহাজারী উপজেলা ধলই ইউনিয়নের কাটিরহাট হাধুরখীল মাদরাসা মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর বাবা ডা. মাহামুদুল হকের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে এম হারুন-অর-রশীদের প্রথম জানাজা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

রাতে জানাজা হলেও তাঁর জানাজায় এলাকায় মানুষের ঢল নামে। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রাম ক্লাবে আদালতে মামলা সংক্রান্ত কাজে কর্মসুচি থাকায় সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার বডিগার্ড ডাকতে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে বিকল্প উপায়ে রুম খোলা হয়। সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা তাঁর শরীর পরীক্ষা করেন। পরে মরদেহ সেনানিবাসে নিয়ে যাওয়া হয়।

খখ/মো মি

আগেরিটার্ন ছাড়া ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্র কেনা যাবে না, প্রজ্ঞাপন জারি
পরেএশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা