মহিউদ্দিন হত্যাসহ১৮ মামলার আসামি ‘মাদক সম্রাট’ আব্দুস সোবহান অবশেষে গ্রেপ্তার

Oplus_0
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র যোগানদাতা হিসেবে পরিচিত আব্দুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত সোবহানের বিরুদ্ধে রয়েছে অন্তত ১৮টি মামলা।

thai foods

শুক্রবার (৮ আগস্ট) ভোরে বাকলিয়া থানার তত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মোঃ আব্দুস সোবাহান (৩৬)  বাকলিয়া থানাধীন তত্তারপুল, নুরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, মহিউদ্দিন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সোবহান দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সোবহান, হত্যায় নিজ সম্পৃক্ততা ও নির্দেশনার কথা স্বীকার করেছে।

জানা গেছে, বাকলিয়ার তত্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতেই মহিউদ্দিনকে হত্যা করে সোবহান ও তার সহযোগীরা। এর আগে গত ২৫ জুলাই বিকেল ৫ টার দিকে গাফফার কলোনি এলাকা থেকে মহিউদ্দিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী ওইদিনই বাকলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ  ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক, মামলার তদন্তকারী অফিসার এসআই মোবারক হোসেন, এস আই ফরহাদ মহিম, এসআই আব্দুল কাদের, এসআই রেজাউল করিম, এসআই শরিফুল্লাহ।

খখ/মো মি

আগেচট্টগ্রাম মহানগরীর অক্সিজেন মোড়ে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ
পরেতৃষ্ণা রানীর হ্যাটট্রিকে তিমুরকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ