খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে গোয়েন্দা শাখার (ডিবি উত্তর) পুলিশ পরিদর্শক মিজানুর রহমানকে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ) সন্ধ্যায় খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের কথা জানানো হয়।
এর আগে সিএমপি কমিশনারের এক আদেশে খুলশী থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেনকে সিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
সিএমপির খুলশী থানার নতুন ওসি মিজানুর রহমান ইতিপূর্বে কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া থানার ওসি (তদন্ত), সিএমপি, চট্টগ্রাম জেলাসহ সিআইডির পুলিশ পরিদর্শক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। প্রথমবারের মতো কোন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব পাওয়া ইন্সপেক্টর মিজানুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়।
খখ/মো মি


