চট্টগ্রামের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, ৫ জন নিহত, আহত ৪

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে আকবরশাহ থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে একটি পিকআপ ভ্যান। এ সময় পিকআপ ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। 

thai foods

আজ (১৮ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। নিহতরা সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিশারিঘাটের দিকে যাচ্ছিল।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। নগরীর সিটি গেট এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত অবস্থায় আরও চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এবিষয়ে সিএমপির আকবর শাহ থানার অপারেশন অফিসার এস আই মো. ইলিয়াস জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। থানার

ডিউটিরত এসআই মো. সাজ্জাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরো জানান, লাশ পুলিশি হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খখ/মো মি

আগে“ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে”-উপদেষ্টা রিজওয়ানা
পরেআয়কর রিটার্নে জানাতে হবে জীবনযাপনের যে ৯ তথ্য