“নেপালের শাসনব্যবস্থা সংস্কারের ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই”-সুশীলা কার্কি

Oplus_131072
thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: নেপালের শাসনব্যবস্থায় কোনও পরিবর্তন আনার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে মন্তব্য করেছেন নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

thai foods

সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থাসহ আরও কিছু বিষয়ে তরুণদের দাবির প্রেক্ষাপটে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, শাসনব্যবস্থায় কোনও সংস্কার বা পরিবর্তনের এখতিয়ার বর্তমান সরকারের নেই। এমন কোনও পরিবর্তন এই সরকারের পক্ষে করা সম্ভব নয়।, তাই সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই সংশোধন হতে হবে।

বক্তব্যে তিনি স্পষ্ট উল্লেখ করেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণই অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার।

অভিবাসীদের ভোটগ্রহণের বিষয়ে কার্কি বলেছেন, বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আশ্বস্ত করেন, অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা ও প্রবাসী নেপালিদের সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য দাবি সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী কার্কি সকল নাগরিককে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, যোগ্য প্রতিনিধিদের বেছে নিতে উৎসাহের সঙ্গে ভোট দিন।

তথ্যসূত্র: দ্য খবর হাব ইংলিশ

খখ/মো মি

আগেবিসিবি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কাউন্সিলরশিপ ফিরে পেলো ১৫ ক্লাব
পরেআজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা