‘নিষিদ্ধ’ আওয়ামী লীগকে নির্বাচনে  সুযোগ দেওয়ার পক্ষে ৪৫ শতাংশের বেশি মানুষ!

জনগণের নির্বাচন–ভাবনা’ জরিপ: কোন দলের প্রতি কত সমর্থন
Oplus_131072
thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। তবে সাম্প্রতিক এক জরিপে, ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন ৪৫ শতাংশেরও বেশি মানুষ।

thai foods

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় আরকাইভস মিলনায়তনে ‘জনগণের নির্বাচন-ভাবনা’ শীর্ষক এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করেছে ইনোভিশন কনসাল্টিং, সহযোগিতা করেছে ভয়েস ফর রিফর্ম ও বিআরএআইএন।

ফলাফল উপস্থাপন করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার।

চলতি বছরের ২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের ১০ হাজার ৪১৩ জন ভোটারের ওপর জরিপ চালানো হয়।

এতে ৪৫ দশমিক ৭৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, ‘আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া উচিত’। অন্যদিকে ৪৫ দশমিক ৫৮ শতাংশ মনে করেন, ‘বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটিকে অংশ নিতে দেওয়া ঠিক হবে না’।

এদিকে, একই প্রতিষ্ঠানের মার্চ মাসে করা জরিপে ভোট দেওয়ার সিদ্ধান্তে ‘হ্যাঁ’ বলেছিলেন ৬২ শতাংশ ভোটার। সেপ্টেম্বরে সেই হার নেমে এসেছে ৫৭ দশমিক ৮ শতাংশে।

পছন্দের দল কারা: ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করা ৪ হাজার ৭২১ জনের মধ্যে বিএনপিকে পছন্দ করেছেন ৪১ দশমিক ৩ শতাংশ। জামায়াতকে বেছে নিয়েছেন ৩০ দশমিক ৩ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৪ দশমিক ১ শতাংশ। আওয়ামী লীগকেও ভোট দিতে ইচ্ছুক ১৮ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা। মার্চের তুলনায় সেপ্টেম্বরে আওয়ামী লীগের প্রতি সমর্থন বেড়েছে প্রায় ৫ শতাংশ।

আওয়ামী লীগ না থাকলে সমীকরণ: জরিপ অনুযায়ী, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বিএনপি ও জামায়াতের ভোট বাড়বে। সে ক্ষেত্রে বিএনপিকে ভোট দিতে চান ৪৫ দশমিক ৬ শতাংশ এবং জামায়াতকে ৩৩ দশমিক ৫ শতাংশ। আর ৮ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তাঁরা ভোট দিতেই যাবেন না।

খখ/মো মি

আগেইসির তালিকায় ‘শাপলা’ নেই, বিকল্প প্রতীক নিতে হবে এনসিপিকে
পরে“ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি”- জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস