দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ,ভোটার বেড়েছে ১৩ লাখ

পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন 
Oplus_131072
thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন করে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার।

thai foods

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

আখতার আহমেদ জানান, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন এই ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার। দাবি-আপত্তি নিষ্পত্তির পর আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ‘দাবি-আপত্তি শুধু নতুনভাবে যুক্ত ভোটারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্যদের বিষয়টি আগে নিষ্পত্তি হয়েছে।’

এর আগে গত ৩১ আগস্ট দ্বিতীয় ধাপের ভোটার তালিকা প্রকাশ করে ইসি। তখন দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন—এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৪৫ হাজার ৫৫, নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

খখ/মো মি

আগেডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
পরে“অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতির সমাপ্তি হয়েছে”-তুলসী গ্যাবার্ড