খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর ও বাকলিয়া এ দুই থানার অফিসার ইনচার্জ (ওসি)কে বদলি করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আমিনুল উল রশিদ।
রোববার (৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, বন্দর থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনকে বদলি করে বাকলিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোস্তফা আহমেদকে বন্দর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া বাকলিয়া থানার বর্তমান ওসি ইফতেখার উদ্দিনকে সিএমপির কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত: বাকলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন ইতিপূর্বে চান্দগাঁও ও বাকলিয়া থানার ওসি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
খখ/মো মি


