মেয়রের সঙ্গে বিরোধের জেরে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে বদলি

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। 

thai foods

আজ সোমবার (১৭ অক্টোবর) এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল প্রধান নির্বাহী কর্মকর্তার। এ নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে সিটি করপোরেশন থেকে বদলি করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন মেয়র শাহাদাত হোসেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু সই করা অফিস আদেশে বলা হয়েছে, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাঁকে ২৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি হওয়া কর্মস্থলে যোগ দিতে হবে। না হয় ওই দিন থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

বদলি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। নতুন কর্মস্থলে দ্রুত যোগদান করবেন বলে জানান তিনি।

সিটি করপোরেশনের দুই শীর্ষ কর্তার মধ্যে চলমান বিরোধের মধ্যে শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে সিটি করপোরেশন থেকে সরিয়ে নিতে ২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন মেয়র। আবার উচ্চতর প্রশিক্ষণ শেষে মেয়র তাঁকে সিটি করপোরেশনে যোগদান করতে দেননি, তা চিঠি দিয়ে মন্ত্রণালয়কে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। এসব বিষয় নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

প্রধান নির্বাহী কর্মকর্তা উচ্চতর প্রশিক্ষণ শেষে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য গত ২২ অক্টোবর পত্র দিলেও তা গ্রহণ করেননি মেয়র। উল্টো গৃহকর জালিয়াতির তদন্তে অবহেলার জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তাঁকে অপসারণের দাবিতে মিছিল-সমাবেশ করেছেন একদল শ্রমিক-কর্মচারী।

খখ/মো মি

আগেসংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদ সিআরএফের
পরেশেখ হাসিনা-আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান