লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনিশ কোম্পানির সঙ্গে চুক্তি সই

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং ৩০ বছরের জন্য এটি পরিচালনার দায়িত্ব পেল ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। 

thai foods

এ প্রতিষ্ঠানটি এপি মোলার মায়ের্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে এ টার্মিনাল নির্মাণের জন্য ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এপিএম টার্মিনালস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তিতে সই করেন এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টেইন ভ্যান ডোঙ্গেন এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গ্যান্ডলোসে হ্যানসেন, বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং মার্স্ক বোর্ড চেয়ারম্যান রবার্ট মার্স্ক উগলা।

অনুষ্ঠানে ডেনমার্ক এবং বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। ডেনমার্কের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গেন্ডলস হেনসেন এবং ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পিপিপি কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

চুক্তি সই অনুষ্ঠান শেষে বিকেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে ডেনিশ প্রতিনিধি দল। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি নতুন যুগের সূচনা। এই বন্দর বাংলাদেশে বৃহৎ বিনিয়োগ ও পণ্যবৈচিত্র্যের নতুন দ্বার উন্মোচন করবে।

মেয়ার্স্কের চেয়ারম্যান রবার্ট মেয়ার্স্ক উগলা মন্তব্য করেন, এই প্রকল্প বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং লজিস্টিকস খাতের অগ্রযাত্রায় এটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।

লালদিয়া টার্মিনাল ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। চুক্তি অনুযায়ী, এপিএম টার্মিনালসই টার্মিনালটির নকশা, অর্থায়ন, নির্মাণ এবং পরবর্তী ৩০ বছর পরিচালনার দায়িত্ব পালন করবে।

খখ/মো মি

আগেশেখ হাসিনা-আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান
পরেমানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মামলার রায় আজ