চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো গাড়ি, নিহত ১, আহত ৪

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রাইভেট কার। এ ঘটনায় শফিক নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

thai foods
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়া প্রাইভেট কার

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানার নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ‘টয়োটা হ্যারিয়ার’ মডেলের ওই প্রাইভেট কারটি ছিটকে পড়ে।

পুলিশ জানায়, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় ছিটকে পড়া প্রাইভেট কার টি পথচারী শফিকের উপর পড়লে  তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত শফিক চট্টগ্রাম বন্দরের কর্মী বলে জানা গেছে।

নিহত শফিকের পরিচয় পত্র

তবে কীভাবে এক্সপ্রেসওয়ের ওপর থেকে গাড়িটি ছিটকে পড়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। দুর্ঘটনার আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত মোঃ শফিক

স্থানীয়রা জানায়, নিহত মো. শফিক (৫৫) বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা ছালেহ আহমেদ কন্ডাক্টার বাড়ির মরহুম ইমাম শরীফের পুত্র।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর সেটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে এক তরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং আহত পথচারী শফিককে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শফিক হাসপাতালে মারা যান।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশ থেকে পড়ে যায় প্রাইভেটকার টি

খখ/মো মি

আগেচট্টগ্রামের রাউজানে যৌথ অভিযান: বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫
পরেতারেক রহমানের ৬১তম জন্মদিন আজ