সিএমপির চকবাজার থানার এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র চকবাজার থানার ভেতর অহিদুর রহমান (৩২) নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই)র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

thai foods

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ব্যারাকের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এএসআই অহিদের ঝুলন্ত মরদেহ

নিহত এএসআই অহিদ নোয়াখালী জেলার কবিরহাট থানার শহীদুল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশ দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ আলমগীর।

তিনি গণমাধ্যমকে বলেন, “গতকাল শনিবার রাতে নাইট ডিউটিও করেছিল অহিদ। সকালে বাথরুমে গোসল করতে ঢুকেছিল। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”

অহিদুর রহমান আগে বরিশাল ছিল। তার পরিবারও বরিশালে থাকে। বদলি হওয়ার জন্যও কখনও পীড়াপীড়ি করেনি। কেন এমন ঘটনা ঘটলো, বিষয়টি বুঝতে পারছি না।

খখ/মো মি

আগেআয়কর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়লো
পরেলটারিতে রদবদল হলো ৬৪ জেলার পুলিশ সুপার