কুমিল্লা কোতোয়ালি মডেল থানার নতুন ওসি তৌহিদুল আনোয়ার 

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: কুমিল্লা কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারকে।

thai foods

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে  কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় পদায়ন করা হয়।

একই সাথে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলামকে চট্টগ্রাম  জেলার সীতাকুণ্ড মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।

গত রবিবার (৭ ডিসেম্বর) ওসি তৌহিদুল আনোয়ার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছরের (২০২৪ সাল) সেপ্টেম্বর মাসে নোয়াখালী জেলার হাতিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর তৌহিদুল আনোয়ার দায়িত্বভার গ্রহণ করেন।

এরপর চলতি বছরের (২০২৫ সাল) মাঝামাঝি সময়ে কক্সবাজার জেলার চকরিয়া থানার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পরপর কয়েকজন ওসি বদলি হয়ে যায়। এসময় তৎকালীন কক্সবাজার জেলা পুলিশ সুপার ইন্সপেক্টর তৌহিদুল আনোয়ারকে চকরিয়া থানায় অফিসার ইনচার্জ হিসাবে পদায়ন করেন। ওসি তৌহিদুল আনোয়ার চকরিয়া থানার দায়িত্ব গ্রহণ করার পর কয়েক মাসের ব্যবধানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

এ সময় তিনি বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেন। নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি তৌহিদুল আনোয়ারকে জেলা পুলিশ সুপার পুরস্কৃত করেন।

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কৃতি সন্তান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার নতুন ওসি তৌহিদুল আনোয়ার পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি, কক্সবাজার জেলা ও পিবিআইতে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগেজাপা-জেপির নেতৃত্বে ১৮ দল নিয়ে নতুন জোট ‘এনডিএফ’
পরেচট্টগ্রামের আনোয়ারা থানার নতুন ওসি জুনায়েত চৌধুরী