চট্টগ্রামের আনোয়ারা থানার নতুন ওসি জুনায়েত চৌধুরী 

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি জুনায়েত চৌধুরীকে।

thai foods

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে  চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় পদায়ন করা হয়।

একই সাথে আনোয়ারা থানার ওসি মনির হোসেনকে কক্সবাজার জেলার চকরিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।

গতকাল সোমবার (৮ ডিসেম্বর) ওসি জুনায়েত চৌধুরী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছরের (২০২৪ সাল) সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলার দাউদকান্দি  থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর জুনায়েত চৌধুরী দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছর ৩ মাসের মতো সময় তিনি সুনামের সাথে এবং সফলভাবে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।

কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় যোগদানের পর ওসি জুনায়েত চৌধুরী একাধিক বার কুমিল্লা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হন।

তৎকালীন কুমিল্লা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় কুমিল্লার দাউদকান্দি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে চোর-ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতাসহ নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি জুনায়েত চৌধুরী একাধিক বার কুমিল্লা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কৃতি সন্তান আনোয়ারা থানার নতুন ওসি জুনায়েত চৌধুরী পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে ডিএমপি, এসবি (স্পেশাল ব্রাঞ্চ)সহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নতুন ওসি জুনায়েত চৌধুরী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগেকুমিল্লা কোতোয়ালি মডেল থানার নতুন ওসি তৌহিদুল আনোয়ার 
পরেপুলিশকে সতর্ক থাকার নির্দেশ