আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Oplus_131072
thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

thai foods

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত অন্যরা হলেন মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশের স্থিতিশিলতা ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষে রাষ্ট্র বিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে আসছে।

এতে আরও বলা হয়, বিবাদীরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংঘঠনকে ফিরিয়ে আনার প্রপাকাণ্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনবার্সনের পাঁয়াতারা করছে।

এতে আরও বলা হয়, বিবাদিদের এসব বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রতে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।

এদিকে, রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

জানা গেছে, ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বের হওয়ার পর তাকে ডিবিতে নেওয়া হয়।

খখ/মো মি

আগে“ওসমান হাদিকে আজ সিঙ্গাপুরে নেওয়া হবে”-প্রধান উপদেষ্টার প্রেস উইং
পরে৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনল কলকাতা নাইট রাইডার্স