৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনল কলকাতা নাইট রাইডার্স 

thai foods

খাসখবর খেলা ডেস্ক: বাংলাদেশের বাঁহাতি পেস বোলার মোস্তাফিজুর রহমানকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। 

thai foods

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের নিলামে এই ঘোষণা আসে।

মোস্তাফিজকে পেতে রীতিমতো লড়াই হয় চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। চূড়ান্তভাবে কলকাতা তাকে কিনেছে, যার ভিত্তি মূল্য ছিল মাত্র ২ কোটি রুপি।

আইপিএল নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ মূল্য। এছাড়া এবারের আসরে বিক্রি হওয়া খেলোয়াড়দের মধ্যে পঞ্চম সর্বোচ্চ এবং বিদেশি খেলোয়াড়দের তালিকায় তৃতীয় সর্বোচ্চ দামে মোস্তাফিজ ক্রয় করা হলো।

এবারের আইপিএলে ষষ্ঠ দল হিসেবে কলকাতায় খেলবেন মোস্তাফিজ। এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসে।

খখ/মো মি

আগেআনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
পরেছেঁড়া টাকার ৯০% ঠিক থাকলে পুরো দাম পাওয়া যাবে