কক্সবাজারের ঈদগাঁও থানার নতুন ওসি এটিএম শিফাতুল মাজদার 

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার জেলার ঈদগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদারকে।

thai foods

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে ঈদগাঁও থানায় পদায়ন করা হয়।

চট্টগ্রাম জেলার এসপি নাজির আহমেদ খানের কাছ থেকে বিদায়ী স্মারক গ্রহণ করছেন ওসি এটিএম শিফাতুল মাজদার 

একই সাথে ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিনকে চট্টগ্রাম জেলার মিরসরাই  থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি এটিএম শিফাতুল মাজদার ঈদগাঁও থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছরের ১৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর এটিএম শিফাতুল মাজদার দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছরের মতো তিনি সুনামের সাথে জোরারগঞ্জ থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর তাকে দক্ষিণ রাঙ্গুনিয়া ও রাঙ্গুনিয়া থানার ওসি হিসাবে পদায়ন করা হয়।

জোরারগঞ্জ, দক্ষিণ রাঙ্গুনিয়া ও রাঙ্গুনিয়া থানায় দায়িত্ব পালন করা কালে ওসি এটিএম শিফাতুল মাজদার নিজ কর্মদক্ষতায় একাধিকবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জোরারগঞ্জ, দক্ষিণ রাঙ্গুনিয়া   ও রাঙ্গুনিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ  কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি এটিএম শিফাতুল মাজদারকে একাধিক বার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত করা হয়।

কক্সবাজার  জেলার ৯ থানার অফিসার ইনচার্জ (ওসি) গণ

নীলফামারী জেলার কৃতি সন্তান কক্সবাজার জেলার ঈদগাঁও থানার নতুন ওসি এটিএম শিফাতুল মাজদার পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে রংপুর রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জের চট্টগ্রাম, কক্সবাজার জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নতুন ওসি এটিএম শিফাতুল মাজদার কক্সবাজার জেলার ঈদগাঁও থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগেকক্সবাজারের উখিয়া থানার নতুন ওসি নূর আহমেদ  
পরেতারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন