বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

thai foods

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় প্রার্থিতা চূড়ান্ত করার বিষয়ে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি আরও জানান, বিএনপির অন্যতম শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

ভোলা-১ আসনে বিএনপি গোলাম নবী আলমগীরকে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। এখন এই আসনে বিএনপি আন্দালিবের বিপরীতে কোনো প্রার্থী রাখবে না বলে জানা গেছে।

খখ/মো মি

আগে“খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন”-মেডিকেল বোর্ড
পরেদেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ