রাঙ্গামাটির চন্দ্রঘোনায় চোলাই মদসহ ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার

thai foods

খাসখবর পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। 

thai foods

শনিবার (৯ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার আমবাগান এলাকার খাদিজা আক্তার এবং বাগেরহাট জেলার সদর উপজেলার জয়গাছি গ্রামের তানিয়া আক্তার।

পুলিশ জানায়, আটক দুই নারীর হাতে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তারা এসব মদ পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ  (ওসি) এস এম সাকের জানান, মদসহআটক এদুই নারী পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১০ মে) সকালে তাদেরকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।

 খখ/মো মি

আগেপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
পরেচট্টগ্রামের লোহাগাড়ায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অর্ধশতাধিক