সিএমপির চকবাজার থানা পুলিশের অভিযান: হোটেল দ্বীপ থেকে ৫ পতিতা-খদ্দর গ্রেফতার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির চকবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৫ জন পতিতা-খদ্দরকে গ্রেফতার করেছে। 

thai foods

আজ বৃহস্পতিবার (২ জুলাই) মধ্যরাত সোয়া ২টায় সময় চকবাজার থানাধীন হোটেল দ্বীপে অভিযান পরিচালনা করে ২ জন পতিতা ও ৩ জন খদ্দরকে আটক করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, মোঃ মাসুদ পারভেজ (৩৯), মোছাম্মৎ  হালিমা (২৫), মোহাম্মদ ইকবাল, আদিবা আয়েশা (২১), মোঃ মঞ্জুর আলম (২৮)।

পুলিশ জানায়, চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর হোসেন মামুন’র নেতৃত্বে এ অভিযানে সঙ্গীয় ছিলেন এসআই প্রকাশ রায়।

এবিষয়ে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুন জানান, আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে অভিযান অব্যাহত আছে।

খখ/মো মি

আগেশিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন
পরেসিএমপির চকবাজার থানা পুলিশের অভিযান:  ৬ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার