করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছেঃ মৃত্যু ১৭, শনাক্ত ১৪৯৭

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনা পরিস্থিতি দিন দিন ওঠানামা করছে। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ(১৬ মে) মৃত্যুর সংখ্যা অর্ধেকেরও কম হলেও শনাক্ত বেড়েছে।

thai foods

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯৭ জন।

আজ বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৫৮ জনের। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন। ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৪২ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪৩৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ১১ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

খখ/মো মি

আগে১৩ জুন খুলছে শিক্ষা প্রতিষ্ঠান!
পরেআবারও শুরু হলো ইউরোপে পান রপ্তানি!