করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছেঃ মৃত্যু ৩০, শনাক্ত ১৬৮৭

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনা ভাইরাসে আজ মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৭ জন।

thai foods

বৃহস্পতিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগেরদিন বুধবার দেশে করোনায় ৩৪ মৃত্যু হয়েছিল। এছাড়া ১ হাজার ৯৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।

বিজ্ঞপ্তিতে আরেও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯৭০ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৩৫ জন। নতুন করে মারা যাওয়া ৩০ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে শনাক্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৭২৪ জন। দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৫ হাজার ৯৮০ জন।

সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৫০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩১টি, জিন এক্সপার্ট ৪৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৩৪টি। এসব ল্যাবে ২৪ গত ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৭২৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৭২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ২ হাজার ৯৯৪টি।

গত একদিনে ১৬ হাজার ৭২৩ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৭২ জনের। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬ জন। এছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৮, খুলনায় ৩, বরিশালে ১, সিলেটে ২ ও রংপুরে ৪ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৯ জন নারী। এর মধ্যে হাসপাতালে ২৮ জন ও দুইজন বাসায় মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৪ জন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮২৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫১৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ৩৭ হাজার ৩৫৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩২০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৩৭ জন।

খখ/মো মি

আগে১২টি কোরবানির হাট বসাতে চায় চসিক
পরেএ বছরও হজে যেতে পারছেন না বাংলাদেশী হাজীরা।