খাসখবর বিনোদন ডেস্ক➤ জনপ্রিয় মডেল, অভিনেত্রী ইয়ামি গৌতম সাত পাকে বাঁধা পড়লেন। বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ইয়ামি গৌতম ও আদিত্য ধর। ‘উরি: দ্য সার্জিক্যাল স্টাইক’ ছবির নির্মাতা আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউডের এই অভিনেত্রী। এবিয়েতে সাক্ষী ছিলেন ২ পরিবারের সদস্যরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিয়ের একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইয়ামি গৌতম।
ছবিটির ক্যাপশনে ইয়ামি লিখেছেন, পরিবারের আশীর্বাদে ঘরোয়া আনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ চাই।
উল্লাস, উদযাপন— সবটাই হতে পারত। বাধ সেধেছে অতিমারি। তা বলে কি জীবন থমকে যাবে? একেবারেই না। আতঙ্ক থাকবে। তার মধ্যে নিজের মতো করে এগিয়ে চলতে হবে। এই মন্ত্র পাথেয় করে শুক্রবার বিকেলে সাতপাকে বাঁধা পড়লেন ইয়ামি গৌতম-আদিত্য ধর। কনে দক্ষিণী এবং হিন্দি ছবির জনপ্রিয় নায়িকা। বর বলিউডের অন্য ধারার ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালক। বিয়ে শেষ হতেই সেই ছবি নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন ইয়ামি। আচমকা খুশির খবর পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা এবং পরিচালকের অনুরাগীরা। ইতিমধ্যেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ৭ লাখেরও বেশি ভক্ত।
এর আগে বহু জুয়েলারি বিজ্ঞাপনের মডেল ছিলেন ইয়ামি। অভিনেত্রীর ভাগ করে নেওয়া ছবি বলছে, বিয়ের সাজে ঠিক সেই রকম সুন্দর লাগচ্ছে তাঁকে। লাল বেনারসি, সোনা, কুন্দনের গয়নায় মোড়া নববধূ ইয়ামির থেকে সত্যিই চোখ ফেরানো দায়। একই রকম সুন্দর আদিত্যও। রুপোলি রঙের শেরওয়ানি, পাগড়িতে তিনি যথার্থই সুপুরুষ!
বিয়ের ছবি ভাগ করে নব দম্পতির বার্তা, ‘২০১৯-এর প্রেম পরিণতি পেল ২০২১-এ। সবার আশীর্বাদ, শুভেচ্ছা চাই। ঘরোয়া অনুষ্ঠানে ২ পরিবারের উপস্থিতিতে আমরা এক হলাম।’ খবর প্রকাশ্যে আসতেই বলিউড এবং দক্ষিণী ছবির বিশিষ্টরা আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে। সেই তালিকায় আছেন বিক্রান্ত মেসি, ভূমি পেডনেকরের মতো তারকারা।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি ছবি ‘ভিকি ডোনার’-এর মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন ইয়ামি গৌতম। এজন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দেখা গেছে- ‘কাবিল’, ‘সানাম রে’, ‘বদলাপুর’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্টাইক’-এর মতো ছবিতে।
খখ/মো মি


